স্যাম ইভান্স

গতিময় মুনশিয়ানা

অবস্থান

মেলবোর্ন, অস্ট্রেলিয়া
স্যাম ইভান্স অস্ট্রেলিয়ার সমকালীন তবলাশিল্পী। মেলবোর্নে তিনি শিল্পী, সুরকার ও শিক্ষক হিসেবে কাজ করেন। ভারতের কলকাতায় পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কাছে এবং আমেরিকায় উস্তাদ জাকির হুসেনের কাছে এক দশক শেখার পর এখন তিনি পরম্পরাগত ভারতীয় সঙ্গীত ও সমকালীন বিশ্বসঙ্গীত, দুই-ই দেশে-বিদেশে নিয়মিত বাজান।
20+
পুরস্কার
600+
পরিবেশনা
1000+
শিষ্য
18+
সক্রিয় বছর

"তবলা শেখাকে আমি অনেকটা নতুন ভাষা শেখার মতো করে দেখি। আমার লক্ষ্য, ভারতীয় লয়ের বিপুল জটিলতা যেন সবার কাছে সহজবোধ্য হয়, যার সঙ্গীতের পটভূমি যা-ই হোক। আমার ক্লাসে আমরা জোর দিই মুখে বলা ছন্দে, অর্থাৎ বোলে, যাতে সঙ্গীত আঙুলে পৌঁছনোর আগে ভিতরে বসে যায়। আমি এমন পরিবেশ গড়তে চাই, যেখানে আবিষ্কারের আনন্দ রেওয়াজের শৃঙ্খলার মতোই গুরুত্বপূর্ণ।"

— স্যাম ইভান্স

স্যাম ইভান্স সম্পর্কে

ড. স্যাম ইভান্স অস্ট্রেলিয়ার সমকালীন তবলাশিল্পী। মেলবোর্নে তিনি শিল্পী, সুরকার ও শিক্ষক হিসেবে কাজ করেন। ভারতের কলকাতায় পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কাছে এবং আমেরিকায় উস্তাদ জাকির হুসেনের কাছে এক দশক শেখার পর এখন তিনি পরম্পরাগত ভারতীয় সঙ্গীত ও সমকালীন বিশ্বসঙ্গীত, দুই-ই দেশে-বিদেশে নিয়মিত বাজান।
একক শিল্পী ও সঙ্গতকার হিসেবে তিনি একাধিকবার উত্তর ভারত সফর করেছেন, গোটা অস্ট্রেলিয়ায় সেশন রেকর্ডিং শিল্পী হিসেবে নিয়মিত কাজ করেন এবং কয়েকটি সমকালীন পরিবেশনা-দল চালান। তাঁর বহু রেকর্ডিং আছে, তার মধ্যে বিবিসি প্রকাশিত সেই অ্যালবামও, যাতে রবিশঙ্কর, নুসরত ফতেহ আলি খান ও নীতিন সাহনি আছেন। তিনি চলচ্চিত্র ও তথ্যচিত্রের জন্য সুর করেন, মেলবোর্ন তবলা স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক, এবং তবলায় পিএইচডি করা একমাত্র অস্ট্রেলীয়।
বারো বছরেরও বেশি সময় ধরে তিনি বিশ্বসঙ্গীতের নানা দল এবং মোনাশ ইউনিভার্সিটি ওয়ার্ল্ড মিউজিক অর্কেস্ট্রা পরিচালনা করেছেন। নতুন ধারার এই কাজের বিবরণ আছে অক্সফোর্ড হ্যান্ডবুক অফ মিউজিক এডুকেশনে প্রকাশিত তাঁর লেখায়। অস্ট্রেলিয়ার প্রথাগত শিক্ষায় তবলাকে আরও ভালোভাবে জায়গা দিতে তিনি এমন এক পথ তৈরি করেছেন, যাতে শিক্ষার্থীরা মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরে তবলা পড়তে পারে।